সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শেষ, ভোট গণনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্সবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ।নির্বাচন উপকমিটির আহ্বায়ক আবুল কাসেম এম ফজলুল হক খান প্রথম আলোকে জানান, রাত সাড়ে আটটার দিকে ভোটগণনার কাজ শুরু হয়েছে। গতকাল ও আজ দুই দিনে এক হাজার ৯৭৪টির মধ্যে ভোট পড়েছে এক হাজার ৭১৮টি।গতকাল বুধবার প্রথম দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট এক হাজার ৯৭১ জন ভোটারের মধ্যে গতকাল ৮৩৩ জন সদস্য ভোট দিয়েছেন। আজ দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।উল্লেখ্য, নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করেছেন, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক আইনজীবী প্যানেলের মধ্যে।