সুপ্রিম কোর্ট কেসেস অন ক্রিমিনাল প্রসিডিউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মইনউদ্দিন আহমেদ শাহীন, সুরভী বুক হাউস, ঢাকা ও সিরাজ বুক সিন্ডিকেট, প্রকাশ: নভেম্বর ২০০৯, মূল্য: ৬০০ টাকা ফৌজদারি কার্যবিধি-সংক্রান্ত উচ্চ আদালতের নজির বইটিতে গ্রন্থিত হয়েছে। ৬১ বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ নজির এখানে লিপিবদ্ধ হয়েছে; সঙ্গে গুরুত্বপূর্ণ ধারাগুলোর ওপর বিস্তারিত আলোচনা করা হয়েছে। বইটির বিশেষ দিক হচ্ছে, এটির ক্রমবিন্যাস সুবিন্যস্ত করে সাজানো। ফলে পাঠকের আইনের বিভিন্ন ধারার গুরুত্বপূর্ণ নজির খুঁজে পেতে অসুবিধা হবে না। ফৌজদারি কার্যবিধি-সংক্রান্ত এটি একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা হিসেবেই সমাদৃত হবে। আইনের ছাত্র, আইনজীবী এবং বিচারকদের ফৌজদারি মামলা-সংক্রান্ত নজির খোঁজার ক্ষেত্রে বইটি বেছে নিতে পারেন।