সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে কেন নির্দেশনা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে ব্যক্তি বাছাই প্রক্রিয়ার জন্য কেন নির্দেশনা তৈরি ও তা গেজেট আকারে প্রকাশ করা হবে না, এটা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে আইনসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। উচ্চ আদালতে স্বচ্ছতা ও প্রতিযোগিতার মাধ্যমে বিচারক নিয়োগের জন্য একটি নির্দেশনা (গাইডলাইন) তৈরির নির্দেশনা চেয়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।বিচারক নিয়োগের জন্য ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে ইতিপূর্বে কী প্রক্রিয়া ও পদ্ধতি অনুসরণ করা হয়েছে, আদালত তা অবহিত করতে বলেছেন। চার সপ্তাহের মধ্যে আইনসবিচকে বিষয়টি জানাতে বলা হয়েছে।গত সপ্তাহে আইনজীবী রাগিব রউফ চৌধুরী রিটটি দায়ের করেন। তাঁর পক্ষে ছিলেন আইনজীবী হাসান এম এস আজিম। পরে তিনি প্রথম আলোকে বলেন, বিচারক নিয়োগে এত দিন রাজনীতি করা হয়েছে। ব্যক্তি বাছাই নিয়ে মতবিরোধ ছিল। সংবিধানের ২০ অনুচ্ছেদে বিচার বিভাগ পৃথককরণের কথা বলা আছে। এটি বাধ্যতামূলক। মাজদার হোসেন বনাম রাষ্ট্র মামলার আলোকে আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগ পৃথক হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার জন্যই উচ্চ আদালতে ব্যক্তি বাছাইয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতার ব্যবস্থা প্রয়োজন।