সুপ্রিম কোর্টে ভাঙচুরের মামলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালের ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টে ভাঙচুরের ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদসহ ১২ জন আইনজীবীর বিরুদ্ধে করা মামলাটি আজ মঙ্গলবার বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি মো. শামসুল হুদা ও আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই ১২ জনের করা বাতিল আবেদনের পর পরিপ্রেক্ষিতে আজ এ রায় দেন।ওই সময় সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা নিয়ে রিটের বিষয়ে আদেশ দেওয়াকে কেন্দ্র করে ২০০৬ সালের ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টে ভাঙচুরের ঘটনা ঘটে।পরে রায়ের বিষয়ে সরকারের পক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ বলেন, মামলার তদন্ত কার্যক্রম আইনানুগ না হওয়ায় এবং অভিযোগের উপাদান না থাকায় হাইকোর্ট মামলাটি বাতিল ঘোষণা করেছেন।৩০ নভেম্বরের ভাঙচুরের ঘটনায় আইনজীবী ওমর সাদাত ২০০৬ সালের ৫ ডিসেম্বর মুখ্য মহানগর হাকিম আদালতে চার আইনজীবীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।পরে অভিযোগপত্রে ১২ জন আইনজীবীর নাম উল্লেখ করা হয়।২০০৭ সালের ১৬ মার্চ ওই মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন তাঁরা।ওই বছরের ৪ এপ্রিল মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট আজ এ রায় দেন।