সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে গিলানির আপিল
আদালত অবমাননার অভিযোগে আদালতে হাজির হওয়ার আদেশের বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আজ বুধবার সুপ্রিম কোর্টে আপিল করছেন। আজ বুধবার গিলানির আইনজীবী এজাজ এহসান সাংবাদিকদের এ তথ্য কথা জানান।বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলো পুনরুজ্জীবিত করতে আদালতের নির্দেশনা পালন না করায় প্রধানমন্ত্রী গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট গিলানিকে ১৩ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।গত ১৯ জানুয়ারি গিলানি এ মামলায় প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে হাজির হন। প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে পুরোনো দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত না করায় কেন তাঁকে (গিলানি) আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করা হবে না, এ বিষয়ে ওই দিন ব্যাখ্যা দিতে বলা হয়। গিলানি যদি এ অভিযোগ দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁর কারাদণ্ড হতে পারে এবং প্রধানমন্ত্রীর পদ হারাতে হবে।