সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট (www.supremecourt.gov.bd) গতকাল শুক্রবার কয়েক ঘণ্টাজুড়ে স্বাভাবিক অবস্থায় ছিল না। বেলা তিনটার দিকে ওয়েবসাইটটিতে গিয়ে দেখা যায় লেখা—‘ওপস...ইউ গট হ্যাকড।’ এই লেখায় ক্লিক করলে ‘3xp1r3 Cyber Army’ শিরোনামে ইংরেজিতে বেশ কিছু বার্তা দেখা যায় এবং নেপথ্যে একটি ইংরেজি গানও শোনা যায়। স্বাভাবিক অবস্থায় না থাকায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের স্বাভাবিক তথ্যও গতকাল আর দেখা যায়নি। বার্তায় এই সাইটের ডেটাবেইস নিরাপদ নয়, এ কথা বলা হয়েছে। বার্তার নিচে এ কাজের দায় স্বীকার করে ‘ডব্লিউথ্রি এআরথ্রি বাংলাদেশি আন্ডারগ্রাউন্ড হ্যাকার থ্রিএক্সপিওয়ানআরথ্রি সাইবার আর্মি’ নাম দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম রাত সাড়ে আটটায় প্রথম আলোকে জানান, ‘ওয়েবসাইটটি ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এ জন্য কয়েক ঘণ্টা স্বাভাবিক তথ্য দেখা যায়নি। তবে রাত আটটার দিকে এটা ঠিক হয়েছে।’রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় ওয়েবসাইটটি স্বাভাবিক অবস্থায় দেখা গেছে।