সুপ্রিম কোর্টের ওয়েবসাইট স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে (www.supremecourt.gov.bd) আজ শুক্রবার কয়েক ঘণ্টা স্বাভাবিক তথ্য দেখা যায়নি। বেলা তিনটার দিকে ওয়েবসাইটে গিয়ে দেখা যায় লেখা—‘ওপস...ইউ গট হ্যাকড।’ পরে রাত সোয়া আটটার দিকে ওয়েবসাইটটি স্বাভাবিক হয়।সন্ধ্যা সাড়ে ছয়টায় সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার এস এম কুদ্দুস জামান প্রথম আলোকে বলেন, ‘ওয়েবসাইটটি ভাইরাস আক্রান্ত হয়েছে। এ জন্য স্বাভাবিক তথ্য দেখা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের আইটি ইউনিট সাইট পুনরুদ্ধারের জন্য কাজ করছে। আশা করছি, অচিরেই সাইটটি পূর্বের অবস্থায় ফিরে আসবে।’ পরে রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওয়েবসাইটটি ভাইরাসে আক্রান্ত ছিল। কয়েক ঘণ্টা ওয়েবসাইটটি দেখা যায়নি। রাত আটটার দিকে ওয়েবসাইট স্বাভাবিক হয়েছে।