সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমেই বিচারক অপসারণ করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টফৌজদারি আইনে কোনো মামলার ক্ষেত্রেই তদন্তের জন্য সময়সীমা নির্ধারিত নেই। এ ক্ষেত্রে এ বিচারের তদন্তের জন্য সময়সীমা নির্ধারণ ঠিক হবে না। এ তদন্ত-প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়ায় এগোবে। যাদের ক্ষেত্রে আগে অভিযোগ আসবে, তদন্ত-প্রক্রিয়া আগে শুরু হয়ে যাবে। সব অভিযোগের ধরন একই রকম হবে না। অভিযোগের ধরন দেখে তদন্তের সময়ও নির্ধারিত হবে। কোনোটিতে দেখা গেল, ছয় মাসেই তদন্ত শেষ হয়ে গেছে, তার বিরুদ্ধে অভিযোগপত্র ট্রাইব্যুনালের বিচারকদের কাছে পাঠালে তার বিচার শুরু হয়ে যাবে। কোনোটির ক্ষেত্রে হয়তো বেশি লাগবে। ৪০ বছর পরে এই প্রথম বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে। তাই তদন্তের বিষয়টিতে সতর্ক থাকতে হবে। তবে এ বিষয়ে অনেক তথ্য-প্রমাণের কাজ বেসরকারি পর্যায়ে সম্পন্ন হয়ে আছে। এগুলো তদন্তকে গতিশীল করবে। এখন ট্রাইব্যুনাল একটি উপযুক্ত বিধি প্রণয়ন করবে। এ বিধি অনুযায়ী বিচারের জন্য প্রশাসনিক কাঠামো ও অন্যান্য বিষয় নির্ধারিত হবে। ট্রাইব্যুনালের সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সমতুল্য। ট্রাইব্যুনালের সভাপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি। তাই কোনো কারণে যদি তাঁকে অপসারণের প্রয়োজন হয়, তাহলে সংবিধান অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমেই অপসারণ করা যাবে। অন্য দুই সদস্য যেহেতু হাইকোর্টের বিচারপতিদের সমমর্যাদার, তাই তাঁদের অপসারণের প্রক্রিয়াও সুপ্রিম জুড়িশিয়াল কাউন্সিলের মাধ্যমেই হতে পারে। এখানে নির্দিষ্ট করে অপসারণের প্রক্রিয়া না থাকলেও তাতে কোনো অসুবিধা নেই।