সুবজবাগে ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সুবজবাগ থানার নবীনবাগ মোড়ে আজ রোববার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক খুন হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ রাত সাড়ে আটটার দিকে নবীনবাগ এলাকায় তিন-চারজন সন্ত্রাসী অজ্ঞাত ওই যুবকের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। যুবকের বয়স আনুমানিক ২০ বছর। তাঁর পরনে নীল জিন্স প্যান্ট ও সবুজ হাফ গেঞ্জি রয়েছে।