সুবহানের জামিন আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের জামিন আবেদন খারিজ করা হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ মঙ্গলবার এ আদেশ দেন।জামিনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, আবদুস সুবহান এলাকায় একজন জনপ্রিয় নেতা। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তিনি অসুস্থ। এই যুক্তিতে তাঁর জামিন চাওয়া হয়।জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ বলে, আবদুস সুবহানের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ বিষয়ে তদন্ত চলছে। অনেক অভিযোগের সত্যতাও মিলেছে। জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে।ট্রাইব্যুনাল বলেন, তিনি যে অসুস্থ এ-সংক্রান্ত লিখিত কোনো নথি ট্রাইব্যুনালে দেওয়া হয়নি। এরপর ট্রাইব্যুনাল তাঁর জামিন আবেদন খারিজ করে দেন।