সুবহানের বিরুদ্ধে ১৬ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।আজ সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ বলেন, আজ বেলা তিনটার সময় তাঁরা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত শেষ করে আনুষ্ঠানিক অভিযোগ দিতে তাঁদের আরও দুই মাস সময় লাগবে। পরে ট্রাইব্যুনাল ১৬ এপ্রিল দিন ধার্য করে আদেশ দেন।রাষ্ট্রপক্ষ প্রায় দুই মাস পর পর তদন্তের অগ্রগতি জানিয়ে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে। আজ আবদুস সুবহানের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।