সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেবল গান গেয়েই মানুষের মন জয় করছেন না টিন পপতারকা জাস্টিন বিবার। সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে তিনি পাচ্ছেন অকৃত্রিম ভালোবাসাও। কদিন আগে তিনি গিয়েছিলেন লাস ভেগাসের হুইটনি এলিমেন্টারি স্কুলে। গান শুনিয়েছেন সেখানকার ১০০ সুবিধাবঞ্চিত শিশুকে। কেবল তা-ই নয়, ফেরার সময় দুই লাখ ডলারও দান করে এসেছেন শিশুদের জন্য, দিয়েছেন বড়দিনের উপহার। মাস দুয়েক আগে আরও ৬৫০ জন স্কুলগামী শিশুকে এক হাজার ডলার দান করেছিলেন বিবার। শিশুদের মাঝে গিয়ে ১৭ বছর বয়সী এই তারকা মেলে ধরেছিলেন নিজেকে। শুনিয়েছেন ক্ষুধার বিরুদ্ধে তাঁর নিজের পরিবারের যুদ্ধের কথা! পিটিআই।