সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেডিয়াম এলাকায় পথে বা দোকানের বারান্দায় রোজ রাতে ঘুমায় আরিফ। পুলিশ তাড়া করলে সে ডাস্টবিনে লুকায়। একদিন একজন হূদয়বান মানুষ তাকে একটি স্কুলে ভর্তি করিয়ে দেন। এখন আরিফ নিয়মিত ছড়া লিখছে, ভালো ছবিও আঁকছে।গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে এই গল্প শোনালেন উৎস বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা।আরিফের মতো প্রায় ২০০ সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে কাজ করছে উৎস। শিশুদের প্রতিভা বিকশিত করার জন্য কাজ করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের শুরুতে ‘উৎস বাংলাদেশ এক একদিন’ শিরোনামে শিশুদের নিয়ে উৎসের কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া, বিনোদনের নানা দিক দেখানো হয় এতে। প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বলেন এর সদস্যসচিব ফেরদৌসী রেবা। একপর্যায়ে মঞ্চে আসেন শিল্পী সুবীর নন্দী। অবহেলিত দরিদ্র শিশুদের জন্য কাজ করার আগ্রহ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের সকলেরই উচিত তাদের জন্য এগিয়ে আসা।’এরপর শিল্পী গেয়ে শোনান ‘তুমি আমার বাউল বাঁশি, বুকের একতারা’, ‘আমার এ দুটি চোখ’, ‘দিন যায় কথা থাকে’, ‘তুমি এমনই জাল পেতেছ’, ‘হাজার মনের কাছে’সহ তাঁর আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান।এরপর শিল্পী কৃষ্ণকলি মঞ্চে এসে ‘যাও হারাও বন্ধু’, ‘হাত ধরেছি’, ‘বন্ধু আমার’, ‘বসে খেতে’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করেন।