সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার আদর কাকে বলে তারা জানে না। বঞ্চিত মায়ের ভালোবাসা থেকেও। সুবিধাবঞ্চিত এমন ৬৫ জন শিশু-কিশোরের সঙ্গে সুবিধা পাওয়া শিশু-কিশোরদের নিয়ে ‘কবিতার ক্লাস’ নামে একটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ’ নামে ব্যতিক্রমী আয়োজন।গত শুক্রবার সন্ধ্যায় নগরের অশ্বিনীকুমার মিলনায়তনে কবিতার ক্লাস আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণ কেন্দ্রের ১০ বছর পূর্তি উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে সুবিধাবঞ্চিত ছয় শিশু। এরপর পরিবেশিত হয় আবৃত্তি, গান ও নৃত্য। ষড়্ঋতুর ওপর ভিত্তি করে সাজানো অনুষ্ঠান সরকারি শিশু পরিবারের শিশু-কিশোর ও অন্যান্য শিশুর এই মিলিত পরিবেশনা দর্শকদের অভিভূত করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন। সভাপতিত্ব করেন কবিতার ক্লাসের সভাপতি যোসেফ খাঁ। অতিথি ছিলেন সাংসদ তালুকদার মো. ইউনুস, বলরাম পোদ্দার, সাইদুর রহমান, মাহবুবুল আলম, আজমল হোসেন, সোনিয়া আল আকসা, কাজল ঘোষ, নজরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে অংশ নেওয়া দুস্থ ও এতিম শিশুশিক্ষার্থী সুমাইয়া আক্তার শিফাতি জানায়, ‘দুই মাস ধরে আমরা এই অনুষ্ঠানের মহড়া দিয়ে আজ অনুষ্ঠান করলাম। সুযোগ পেলে আমরা আরও ভালো করতে পারব।’