সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নাচলেন মিশেল ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা গতকাল শনিবার মুম্বাইয়ের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নাচ-গান করে কিছুটা সময় কাটিয়েছেন।মিশেল ওবামা ‘চ্যারিটি মেক এ ডিফারেন্স’ নামের একটি সংগঠনের ৩৩ জন সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে গতকাল দেখা-সাক্ষাৎ করেন। এ শিশুদের তিনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে নানা পরামর্শ ও উপদেশ দেন। তবে এর আগে তিনি ওই শিশুদের সঙ্গে নাচ ও গানে মেতে ওঠেন। এ সময় মিশেল ওবামাকে যথেষ্ট আন্তরিক ও প্রাণোচ্ছল দেখাচ্ছিল। চ্যারিটি মেক এ ডিফারেন্স সংগঠনটি এতিম ও পথ শিশুদের ইংরেজি শেখানোর কাজ করে আসছে।—বিবিসি