সুবিধাবাদী, ছাত্রদল ও শিবিরের অনেকেই ছাত্রলীগে ঢুকে পড়েছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপকর্ম করে কেউ ছাত্রলীগের বদনাম করলে সেটা বরদাশত করা হবে না। প্রয়োজনে তাঁদের গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, সুবিধাবাদী অনেকে এবং ছাত্রদল ও শিবিরের অনেকে ছাত্রলীগে ঢুকে পড়েছে। ছাত্রলীগের অনেকেই গ্রুপিংয়ের জন্য তাদের দলে টানে।প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী নীতি ও আদর্শ নিয়ে ছাত্রলীগকে এগিয়ে নেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ দেশের ছাত্ররাজনীতি নষ্ট করেছেন স্বৈরশাসকেরা। জিয়া ও এরশাদ ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।১৫ আগস্ট জাতীয় শোকদিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিব স্মরণে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান। অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি ওবায়দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদা বানু ও সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।