সুমন রাজন মোহন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছরাঙা টিভিতে আজ বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি সুমন রাজন মোহন। এটি রচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, নদী, সাঈদ বাবু, মিজানসহ আরও অনেকে।মফস্বল শহরের তিন বন্ধু সুমন, রাজন ও মোহনের পেশা ব্যবসা। একজন ডিশের ব্যবসা করে, একজন টেইলার্সের আর অন্যজনের ফটো স্টুডিও। তিনজনই উদ্যমী আর কর্মঠ। সবাই অবিবাহিত। শহরের খাদ্য পরিদর্শক দাউদ সাহেবের মেয়ে অর্ষা। তাকে নিয়ে তিন বন্ধুর এক ধরনের মনোবাসনা রয়েছে। কিন্তু কেউ কাউকে তা বুঝতে দেয় না। অর্ষাকে ঘিরে তিন বন্ধুর গল্প নিয়ে টেলিছবিটি।