সুমনের গিটারে আবারও শাহবাগ (অডিও)
শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন নিয়ে নিজের দেশে বসে একের পর এক গান বেঁধে চলেছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। গানগুলো উজ্জীবিত করছে শাহবাগের আন্দোলনকারীদের।‘গণদাবি’, ‘শাহবাগে রাতভোর’, ‘তিন মিনিট’ ও ‘শহীদ রাজীব’ শিরোনামে গানের পর ‘সুরের জন্য শহীদ’ শিরোনামে আরও একটি গান গাইলেন সুমন। আজ মঙ্গলবার সকালে কবীর সুমন তাঁর ওয়েবসাইটে ‘সুরের জন্য শহীদ’ শিরোনামের গানটি পোস্ট করেছেন। শাহবাগের আন্দোলন নিয়ে এটি তাঁর পঞ্চম গান। এটি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে। সেই আলতাফ মাহমুদকে যে এখনো শাহবাগ মনে রেখেছে, গানে গানে তাও বলেছেন তিনি। ওই পোস্টের শেষে সুমন বলেছেন, ‘জয় বাংলা’।পাঠকদের জন্য কবীর সুমনের গানটি এখানে হুবহু তুলে দেওয়া হলো:সুরের জন্য শহীদ কথা ও সুর: কবীর সুমনসুরের জন্য শহীদ আলতাফ মাহমুদআমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে রয়েছি বুঁদ।মৃতদেহ কেউ পায়নিদাফনও তো করা যায়নিবাংলাদেশেরই মাটিতে কোথাও হয়েছে তোমার স্থানএ দেশের জল হাওয়ায়মিশেছে তোমার সুরের গান।কারা মেরেছিল তাঁকেশাহবাগ মনে রাখে... মনে রাখাটাই হয় ইতিহাসএকুশে ফেব্রুয়ারিবাংলা গানের কসম বলছিআমিই কি ভুলতে পারি। গানটি শুনতে ক্লিক করুন