সুমাইয়ার শেষ যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুমাইয়ার পরিবারের সব সদস্যই সঙ্গে যাচ্ছেন। স্বামী, চার বছরের মেয়ে, ভাই, মা সবাই যাচ্ছেন একই ট্রাকের সওয়ারি। ট্রাকের রেলিং ধরে বসে আছেন সবাই। সবার মাঝে বাক্সবন্দী সুমাইয়া, মৃত।আজ দুপুরে আমিনবাজারের একটি পেট্রোল পাম্পে থেমেছিল ট্রাকটি। তখনই দেখা মেলে পরিবারটির। পরিবারটির সব সদস্যই খেটে খাওয়া। উত্সবে-পার্বণে সবাই মিলে ট্রাকে করে লক্ষীপুরের গ্রামের বাড়িতে গিয়েছেন একাধিকবার। অনেক কষ্ট, তবুও উত্সব। আর এবার সবাই স্তব্ধ, ক্লান্ত।সুমাইয়ার ভাই আবদুল জলিল বলেন, রানা প্লাজা ধসে পড়ার পর থেকেই সবাই মিলে পাগলের মতো খুঁজেছেন সুমাইয়াকে। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে এসেছে। অবশেষে মিলেছে লাশ, সঙ্গে দাফন খরচ ২০ হাজার টাকা। সেই টাকার মধ্যে ১৪ হাজার খরচ হয়েছে ট্রাক ভাড়া, কাফনের কাপড় আর লাশ বহনের বাক্স কিনতে। বাকি ছয় হাজার টাকা রেখেছেন দাফনের আনুষঙ্গিক খরচের জন্য।এসব কথা বলতে বলতেই তেল নেওয়া শেষে ছেড়ে দেয় ট্রাকটি। রোদে পুড়তে পুড়তে শেষ যাত্রা শুরু করে সুমাইয়া আর তাঁর প্রিয় স্বজনেরা।