সুযোগ পেয়ে বোপারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগের সদ্ব্যবহার করতে পারাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। তাই রবি বোপারার এখন প্রাপ্তির আনন্দে ভেসে যাওয়ার সময়। পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুযোগ কাজে লাগিয়েছেন ম্যাচ জেতানো ৬০ রানের ইনিংস খেলে, পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।বোপারা বিশ্বকাপই খেলছেন কপালগুণে। ২০১০ সালে খেলেছেন মাত্র চারটি ম্যাচ। সুতরাং ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পাবেন, বোপারা নিজেই হয়তো আশা করতে পারছিলেন না। কিন্তু ভাগ্য তাঁকে নিয়ে এসেছে বিশ্বকাপে। বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে চোট ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে ছিটকে দেয় এউইন মরগানকে। হাসি ফোটে বোপারার মুখে।কিন্তু ভাগ্যের চাকায় চড়ে বিশ্বকাপ খেলতে এলেও মনের মধ্যে একটা খচখচানি ছিল। হল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেললেও পরের দুই ম্যাচেই তিনি দর্শক। দীর্ঘদিন ধরেই ব্যাটে ভাটা চলছে, পল কলিংউড ব্যর্থ না হলে এ ম্যাচেও তাঁর ড্রেসিংরুমে বসে থাকাটা ছিল অবধারিত।রবিন পিটারসনের প্রথম ওভারেই ইংল্যান্ডের দুই ওপেনার অ্যান্ড্রু স্ট্রাউস ও কেভিন পিটারসেন আউট! পিটারসনের তৃতীয় ওভারে ইয়ান বেলও আউট। ইংল্যান্ড ১৫/৩। ঠিক এ সময় দুরু দুরু বুকে ক্রিজে আসেন বোপারা। এই পরিস্থিতিতে জোনাথন ট্রটের সঙ্গে গড়েন ৯৯ রানের জুটি। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হন, দলীয় সংগ্রহ ১৪৮। এর আগে খেলেন ৯৮ বলে ক্যারিয়ার-সর্বোচ্চ ৬০ রানের ইনিংস। তাঁর এই ইনিংস কঠিন পরিস্থিতিতে ইংল্যান্ডকে দেয় ১৭১ রানের পুঁজি। এই পুঁজি নিয়েই ইংল্যান্ড জিতল ৬ রানে। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে বোপারার হাতে। ম্যাচসেরার স্মারক হাতে বোপারা বললেন, ‘১৫ রানে ৩ উইকেট। উইকেটে যাওয়ার পথে কিছুই প্রত্যাশা করতে পারছিলাম না। কিন্তু আমি আর ট্রট বুঝতে পারছিলাম, উইকেট মোটেও সহজ নয়। বলের টার্ন দেখে আমি তো বিস্মিত। তবে আমরা জানতাম, রান চেজ করাটা আরও কঠিন হবে।’বোপারার ম্যান অব দ্য ম্যাচ হওয়া নিয়ে অবশ্য প্রশ্ন আছে। অনেকের মতেই, এটা স্টুয়ার্ট ব্রডের প্রাপ্য। গুরুত্বপূর্ণ সময়ে নিয়েছেন ৪ উইকেট। তা প্রশ্ন থাক। আগামী ম্যাচে বোপারার দলে জায়গা পাওয়া নিয়ে নিশ্চয়ই কোনো প্রশ্ন নেই। ওয়েবসাইট।