সুরঞ্জিতের এপিএস বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ-সংক্রান্ত কেলেঙ্কারির পর রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারকে বরখাস্ত করেছেন। আজ বুধবার সংসদ ভবনে তিনি সাংবাদিকদের এ কথা জানান। গতকাল রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, তাঁর নিরাপত্তা কর্মকর্তা রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক ও রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদার বিপুল পরিমাণ অর্থসহ সুরঞ্জিত সেনগুপ্তের বাসা যাওয়ার পথে বিজিবির হাতে আটক হন। এ নিয়ে সমালোচনার পরই এপিএসকে বরখাস্ত করলেন রেলমন্ত্রী।