সুরঞ্জিতের বিরুদ্ধে করা মামলা খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানহানির অভিযোগে দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. মনিরুজ্জামান মামলাটি খারিজ করে দেন।জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, ‘টাকা থাকলে উকিল, কোর্ট সব পাওয়া যায়’।১৬ সেপ্টেম্বর বিভিন্ন পত্রিকায় তাঁর এই মন্তব্য প্রকাশ করা হয়। আইনজীবীদের কটাক্ষ করে এ ধরনের মানহানিকর বক্তব্য দেওয়ায় আজ সকালে সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে এ মামলা করেন আইনজীবী সুলতান মাহমুদ। বাদীর জবানবন্দি শেষে ফৌজদারি কার্যবিধির ১৫৮ ধারায় আবেদন করা নালিশের কোনো আইনগত ভিত্তি নেই উল্লেখ করে আদালত মামলাটি খারিজ করে দেন।