সুরিনামে বিমান বিধ্বস্ত: আটজনের মৃত্যুর আশঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরিনামের ব্লু উইং এয়ারলাইনসের একটি অ্যান্টোনোভ বিমান গতকাল শনিবার দেশটির উপকূলের নিকটবর্তী এক প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত হলে বিমানটির দু জন ক্রু ও ছয় জন আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুই ইঞ্জিনবিশিষ্ট অ্যান্টোনোভ এএন-২৮ বিমানটি পূর্ব সুরিনামের গোডো ওলো বিমান বন্দর ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। সংস্থাটি আরও জানায়, উদ্ধারকারীরা নৌপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সন্ধ্যার আগে কোনো হেলিকপ্টারও সেখানে যেতে পারছে না।কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুই বলতে পারেনি। এর আগে ২০০৮ সালে একই এয়ারলাইনসের অপর একটি অ্যান্টোনোভ এএন-২৮ বিমান সুরিনামে বিধ্বস্থ হলে ১৯ ব্যক্তি নিহত হন।