সুরে ভরা রাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা রাত উচ্চাঙ্গসংগীতের সুরের মূর্ছনায় রাজশাহীতে শ্রোতাদের মোহাবিষ্ট করে রেখেছিলেন শিল্পীরা। হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত গানের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী গুণীজন সম্মাননা ও উচ্চাঙ্গসংগীত উৎসব।রাত সাড়ে আটটায় হিন্দোলের শিল্পীদের সমবেত কণ্ঠে রাগ মালকোষ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শুরু হয় স্থানীয় এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা। পরিবেশনার শুরুতেই হিন্দোলের শিল্পীরা প্রত্যেক শিল্পীকে ফুল দিয়ে বরণ করে নেন। রাতের বিভিন্ন প্রহরের সঙ্গে মিল রেখে শিল্পীরা বিভিন্ন রাগে খেয়াল পরিবেশন করেন।