সুরের ধারার রবীন্দ্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ। সংগীত-সংগঠন সুরের ধারা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গীতবিতান-এর সব কটি গান শ্রুতি গীতবিতান নামে সিডিতে প্রকাশ করছে। এ উপলক্ষে ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘রবীন্দ্র উৎসব’ আয়োজন করা হয়েছে।এ নিয়ে আজ সোমবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হবে মতবিনিময়। এতে এই আয়োজন সম্পর্কে বলবেন রবীন্দ্র উৎসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামান।