সুলক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যালেন্ডার—তা বাংলা, ইংরেজি বা হিজরি যা-ই আমরা অনুসরণ করি না কেন—বর্ষপঞ্জির প্রথম দিনটিকে তো আমরা স্বাগত জানাতে চাই। গত বছরটা শুরু হয়েছিল অনেক সম্ভাবনার প্রতিশ্রুতি দিয়ে। মোটামুটি শান্তিপ্রিয়ভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়াতে আমরা সবাই আশ্বস্ত ও খুশি হয়েছিলাম। কিন্তু দুই মাস না যেতেই ফেব্রুয়ারিতে বিডিআরের মর্মান্তিক হত্যাকাণ্ড আমাদের হকচকিত ও দিশেহারা করে ফেলে। সে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক—মানুষ সেটাই আশা করে। এরই মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলার বিলম্বিত বিচার শেষ হয়েছে। মানুষ আশা করছে, যুদ্ধাপরাধীদের বিচারও শুরু হবে।দেশের প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৬ থেকে ৬-এ নির্দিষ্ট করেছেন অর্থমন্ত্রী। এডিবি বলছে, প্রবৃদ্ধি ৫ দশমিক ২-এর বেশি হবে না। নৈরাশ্যবাদীদের ভবিষ্যদ্বাণী ব্যর্থ করে আমরা আশা করি, দেশের কৃষক-শ্রমিকের বদৌলতে আমাদের প্রবৃদ্ধির হার বিদেশিদের হিসাবের চেয়ে বড় হবে।অর্থমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, ২০১০ সালে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যে বড় বড় বিদ্যুেকন্দ্র স্থাপনের কাজ শুরু হবে। দেশে বিরাজমান দুঃসহ বিদ্যুত্ঘাটতি এবং বিদ্যুত্ পরিবহনে বিভ্রাট সমস্যার সামান্য সমাধান হলেও আমরা অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব।স্থানীয় সরকার নিয়ে রাজনীতিকদের মধ্যে যে দ্বন্দ্বদোলা ছিল, তা হয়তো আগামী সংসদ অধিবেশনে দূরীভূত হবে। সাংসদদের অঞ্চলপ্রভাব থেকে হয়তো এবার উপজেলা ও অন্যান্য স্থানীয় সরকার মুক্ত হবে।পদ্মা সেতুর খরচ সাত-আট হাজার কোটি টাকা বাড়ছে। সাহায্য সংস্থা বা বিদেশি ব্যাংক টাকা দেবে বলে প্রতিশ্রুতি পাওয়া গেছে। এত ভারী পরিকল্পনায় দেশ উপকৃত হবে কি না, দুশ্চিন্তা থাকলেও অর্থমন্ত্রীর আশ্বাসে আমরা নিঃশ্বাস বন্ধ করে ভালো জিনিসটাই আশা করব।নানা দ্বন্দ্বদোলার পর মংলা বন্দর উন্নতির পথে। আশা করি, আগামী বছরে চট্টগ্রাম ও মংলা বন্দর আমাদের জন্য সুখবর নিয়ে আসবে।কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে অন্য বহু দেশের মতো আমাদেরও কোনো প্রাপ্তি যোগ হয়নি।এ বছর শিক্ষার ক্ষেত্রে কিছু অগ্রগতি দেখা গিয়েছে। প্রথমবারের মতো মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই দেওয়ার দুঃসাহসিক পদযাত্রায় সরকার বড় বড় চারটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছে। বাড়তি ৩০০ কোটি টাকার সংস্থান, তেজগাঁওয়ে পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে আগুন লেগে সাত কোটি টাকার কাগজ ভস্মীভূত হয়ে যাওয়া, অবৈধ নোট-গাইডের কারণে পাঠ্যবইয়ের মুদ্রণ বাধাগ্রস্ত হওয়া এবং পরে আদালতে আইনি লড়াইয়ে জয়লাভ করে ও পুস্তক বাঁধাইকারকদের ধর্মঘট প্রতিরোধ করে সরকার পথের সব বিঘ্ন দূর করেছে। এ জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাতেই হবে।প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে আমরা দুটো সুলক্ষণ দেখেছি। শীর্ষ ১০ শিক্ষার্থীর সাতজনই ছাত্রী। ১০ জনের মধ্যে ঢাকার নামিদামী স্কুলগুলোর কোনো শিক্ষার্থী নেই। রাজধানীর বাইরে মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফল করেছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে লিঙ্গবৈষম্য এবং রাজধানী বনাম মফস্বল বৈষম্যের কিছুটা প্রশমন ঘটেছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক।আমরা আশা করি, সিডর বা আইলার মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ আগামী বছর আমাদের বিপর্যস্ত করবে না।শুভ নববর্ষ।