সুলতান পদক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে অনুষ্ঠিত সাত দিনব্যাপী সুলতান মেলায় গতকাল শনিবার ছিল সুলতান পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার সুলতান পদক পেলেন বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জহুরুল হক। প্রতিক্রিয়া জানাতে মনিরুল ইসলাম বলেন, ‘সুলতান কমপ্লেক্সে রাখা তাঁর ছবিগুলো যত্নের অভাবে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে দেখে কষ্ট পাচ্ছি।’