সুলতানা কামাল টিআইবির চেয়ারপারসন নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।আজ শুক্রবার টিআইবি ট্রাস্টি বোর্ডের এক সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ইউনেস্কোর নির্বাহী পরিষদের সদস্য সেলিনা হোসেন। এ ছাড়া ট্রেজারার নির্বাচিত হয়েছেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম।টিআইবির বিদায়ী চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, সেক্রেটারি জেনারেল আবদুল্লাহ আবু সায়ীদ ট্রাস্টি বোর্ডের সদস্য থাকবেন বলে জানা গেছে। ইউএনবি।