সুশাসন ও অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসন ও অর্থনীতির সূচকে সরকারের সফলতা গত বছরের তুলনায় কমেছে বলে জরিপে অংশগ্রহণকারীরা মতামত দিয়েছেন। সুশাসন ও অর্থনীতির ক্ষেত্রে সরকার সঠিক পথে রয়েছে বলে আগের বছর অংশগ্রহণকারীদের ৭০ শতাংশ মত দিয়েছিলেন। এবার এমনটি মনে করছেন ৬১ শতাংশ। বাকি ৩৯ শতাংশই মনে করেন, এ দুই ক্ষেত্রে সরকার ঠিক পথে নেই।সরকারের কার্যক্রমের প্রতি সন্তুষ্টিও কমেছে। আগের বছরের জরিপে ৬৬ শতাংশ অংশগ্রহণকারী সরকারের কার্যক্রম নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছিলেন। এবার তা কমে ৫৯ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ের ব্যবধানে সরকারের প্রতি অসন্তুষ্টি ২৭ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশে গিয়ে পৌঁছেছে। এ ছাড়া প্রায় আট শতাংশ উত্তরদাতার মনোভাব পরিবর্তিত হয়নি।জরিপের তুলনামূলক বিচারে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। গত বছর ৬৫ শতাংশ উত্তরদাতা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করেছিলেন। এ বছর তা কমে দাঁড়িয়েছে ৫৯ শতাংশে।শিক্ষা খাততবে শিক্ষা খাতে সরকারের নেওয়া পদক্ষেপ অংশগ্রহণকারীদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে। জরিপে অংশ নেওয়া নাগরিকদের মধ্যে ৮৯ শতাংশ মনে করেন, এ খাতে সরকারের গৃহীত পদক্ষেপ সফল ছিল। আট শতাংশ উত্তরদাতা এর বিপক্ষে মত দিয়েছেন। বাকিরা জানিয়েছেন, এ ব্যাপারে তাঁরা নিশ্চিত নন।কৃষি খাতএই খাত নিয়েও সরকার কৃতিত্ব দাবি করতে পারে। কারণ, এবারের জরিপে অংশগ্রহণকারীদের তিন-চতুর্থাংশ উত্তরদাতা মনে করেন, কৃষি খাতের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ ঠিক ছিল। আগের বছর এই মনোভাব ছিল ৬৭ শতাংশ।বিদ্যুৎ খাতবিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক মনোভাব গত বছরের চেয়ে অনেকখানি বেড়েছে। পরিস্থিতির উন্নতি হয়েছে—এমন বক্তব্যের পক্ষে আগের বছর ৪৩ শতাংশ উত্তরদাতা সমর্থন জানালেও এবার মাত্র ২৮ শতাংশ তা মনে করছেন। অন্যদিকে ৪৭ শতাংশ উত্তরদাতা বলেছেন পরিস্থিতির অবনতি হয়েছে। আগের বছর এই মনোভাব ছিল ২৩ শতাংশের। পরিস্থিতি বদলায়নি বলে এবার মত প্রকাশ করেছেন ২৪ শতাংশ উত্তরদাতা। আগের বছর এই হার ছিল ৩৩ শতাংশ।যোগাযোগ ও অবকাঠামো খাতযোগাযোগব্যবস্থা ও অবকাঠামো খাতের উন্নয়নে সরকারের ভূমিকা নিয়েও জনগণ অনেকটাই সন্তুষ্ট বলে জরিপের ফল থেকে ধারণা পাওয়া গেছে। প্রায় ৭০ শতাংশ উত্তরদাতা কম-বেশি সন্তুষ্টির কথা জানিয়েছেন। বাকিরা বলেছেন, হয় তাঁরা অসন্তুষ্ট, নয় তো এ ব্যাপারে নিশ্চিত নন।এ ছাড়া আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি, দুর্নীতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়েও জনমতের প্রতিফলন ঘটেছে এ জরিপে।