সুশীল সমাজের সঙ্গে আলোচনা করবে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) গণমাধ্যম ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে আগামী ৫ জুন আলোচনায় বসবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আগেই তাদের সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করবে। আগামী ৭ জুন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা করার কথা।আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের এ কথা বলেন। শামসুল হুদা বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি, সীমানা পুনর্নির্ধারণ, আরপিও অধ্যাদেশ সংশোধন, রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাচনী ব্যয় নির্ধারণ প্রভৃতি বিষয় নিয়ে গণমাধ্যম ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলে এসব ইস্যু নিয়ে বিভেদের অবসান হবে। ইউএনবি।