সুষমার সঙ্গে বৈঠক করলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারত সফরের প্রথম দিন গতকাল রোববার লোকসভার বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হলেও বিষয়বস্তু জানা যায়নি।তবে সুষমা স্বরাজের ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে কলকাতার বিভিন্ন সংবাদপত্র জানিয়েছে, তিস্তা চুক্তি, টিপাই মুখ বাঁধ ও সীমান্তে অনুপ্রবেশসহ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা হয়েছে। আজ সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হওয়ার কথা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাইর সঙ্গেও বৈঠক করবেন তিনি। খালেদা জিয়া এই সফরে আজমির শরিফে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির (র.) মাজার জিয়ারত করতে যাবেন।