সুষ্ঠু নির্বাচন করলে বিএনপি কুমিল্লা সিটি নির্বাচনে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, জনগণ যদি মনে করে, সরকার সুষ্ঠু নির্বাচন করবে, তাহলে কুমিল্লা সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী নির্বাচনে যাবে। নারায়ণগঞ্জের মতো পাতানো ও ষড়যন্ত্রমূলক নির্বাচনে বিএনপি অংশ নেবে না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। একই সঙ্গে নির্বাচন কমিশনও সংবিধান লঙ্ঘন করেছে। ওই নির্বাচনের পর নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত ছিল। ভবিষ্যতে সব জাতীয় নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি এলাকার মাদার চাইল্ড প্রি ক্যাডেট স্কুলের মাঠে উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠন আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার এসব কথা বলেন।তিতাস উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, যুবদলের সভাপতি মনির হোসেন, ছাত্রদলের সভাপতি তোফায়েল হোসেন প্রমুখ।এম কে আনোয়ার বলেন, সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণ এর জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছে। জনগণের ওই জবাবকে রুদ্ধ করার জন্য দলীয় সরকারের অধীনে ওরা নির্বাচন করে পার পেতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আওয়ামী লীগের ওই অপচেষ্টা প্রতিহত করবে।