সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশই যথেষ্ট: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতা অনুসারে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। যখন নির্বাচন কমিশনে (ইসি) যোগ্যতাসম্পন্ন কর্মকর্তার অভাব ছিল, তখন বাইরে থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছিল। এখন ইসিতে অনেক যোগ্যতাসম্পন্ন লোক আছে। সুতরাং, ঢাকার দুই সিটিতেও ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে।আজ মঙ্গলবার ডিসিসি নির্বাচনসম্পর্কিত এক বৈঠকে শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন।সিইসি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার জন্য আইন অনুযায়ী যা যা করার দরকার, তা-ই করা হবে। এ কাজে পুলিশ বাহিনীই যথেষ্ট। প্রার্থীরা কেউ সেনা মোতায়েনের দাবি করলেও তাঁদের কথায় আমরা প্ররোচিত হব না। প্রয়োজনে ভিডিও ব্যবহার করা হবে। ভোটাররা সবকিছু সরাসরি দেখতে পেলে কেউ পেশিশক্তি ব্যবহারের সাহস পাবে না।’নির্বাচনপূর্ববর্তী প্রচার-প্রচারণা ও রঙিন পোস্টার সম্পর্কে সিইসি বলেন, ‘আইন অনুযায়ী প্রার্থীরা প্রচারের সময় পাবেন। আশা করা যায়, তাঁরা আইন মেনেই পোস্টার অপসারণ করবেন। আমরা তাঁদের কাছে এ বিষয়ে সহযোগিতা কামনা করি।’