সুসম্পর্ক গড়তে পাকিস্তান-ভারতের গোপন আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ক্রিকেটকে ঘিরে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়তে ১০ মাস আগে পাকিস্তানের সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানির সঙ্গে গোপন আলোচনা শুরু করেছিলেন। পাকিস্তানের বৈদেশিক নীতি বিষয়ে সর্বময় ক্ষমতার অধিকারী কায়ানির সঙ্গে চুক্তি করতে বেসরকারি একজন কূটনীতিক নিয়োগ দিয়েছিলেন মনমোহন সিং।আজ শনিবার একটি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।ভারত-পাকিস্তান উভয় দেশই এ আলোচনায় আশ্বস্ত হয়েছিল যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিশ্বাস করে, আফগানিস্তানে প্রভাব বিস্তারে দেশগুলোর প্রতিযোগিতা শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।বিশ্বকাপের ভারত-পাকিস্তানের সেমিফাইনাল খেলাটি দেখতে এসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। সে সময় তিনি প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বেশ আশা প্রকাশ করেছিলেন।জানা গেছে, তালেবানদের সঙ্গে আলোচনা করতে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই একটি শান্তি পরিষদ গঠন করেছেন। সেই পরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাত্ করতে চলতি সপ্তাহে কাবুল সফরে গিয়েছিলেন কায়ানি।এ সময় কায়ানির সঙ্গে ছিলেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান জেনারেল আহমেদ সুজা পাশা।