সুস্থ আছে ‘বেবি বি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্থ আছে বচ্চন পরিবারের নতুন সদস্য বেবি বি। ভালো আছেন তার মা ঐশ্বরিয়া রাই বচ্চনও। এ ব্যাপারে শিশুটির বাবা অভিষেক বচ্চন তাঁর টুইটারে ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে লিখেছেন, ‘শুভাশিস ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ঐশ্বরিয়া ও শিশু উভয়েই দ্রুত আরও ভালোর দিকে এগোচ্ছে।’ নবজাতক মেয়েকে নিয়ে ঐশ্বরিয়া এখন মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালে আছেন। বচ্চন পরিবারের সদস্যদের বাইরে ওই হাসপাতালে মা ও মেয়েকে প্রথম যাঁরা দেখার সৌভাগ্য অর্জন করেন, তাঁরা হলেন অভিষেকের বাল্যবন্ধু গোল্ডি বহেল ও তাঁর স্ত্রী সোনালি। এনডিটিভি।