সুস্থ আছেন অমিতাভ বচ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে এখন বেশ ভালো আছেন অমিতাভ বচ্চন। নিজেকে চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে সঁপে দিয়েছিলেন গত শনিবার। উদরে ব্যথা অনুভব করার পর গিয়েছিলেন মুম্বাইয়ের সেভেনহিলস হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর অমিতাভের অবস্থা এখন বেশ ভালো। বিগ বি-ও জানালেন সেটা টুইটারে, ‘ব্যাক...! আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য প্রার্থনা করেছেন বলে। আপনাদের ভালোবাসা এবং শুভকামনা কখনো বিফলে যেতে পারে না!’ জি নিউজ।