সুস্থ জাতি গড়তে মায়ের অবদান অপরিসীম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের সরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে হবে। আজ সোমবার নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রসূতিসেবার উপহার বিতরণের সময় শেখ হাসিনা এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, সুস্থ জাতি গড়তে একজন মায়ের অবদান অপরিসীম। সরকার নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার ব্যাপারে যথেষ্ট সচেতন।প্রধানমন্ত্রী গর্ভবতী মায়ের খাবার, বিশ্রামের ব্যাপারে সচেতন থাকতে পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান। খবর ইউএনবির।