সুস্থ থাকতে জানতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরটাকে সুস্থ ও চাঙা রাখতে মানুষের চেষ্টার অন্ত নেই। অনেকে ঠিক বুঝেই উঠতে পারেন না, কীভাবে নিজেকে সুস্থ-স্বাভাবিক রাখবেন। অনেকে আবার খোঁজেন সুস্থ থাকার সহজ সব পন্থা। তবে বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকার উপায়গুলো সবারই জানা থাকা চাই। ভারতের কয়েকজন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে শরীর সুস্থ রাখার সহজ ছয়টি উপায় নিয়ে টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।সোজা হয়ে হাঁটা: মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন, এমন লোকের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে সোজা হয়ে হাঁটার অভ্যাস করা জরুরি। বিশেষজ্ঞদের মতে, সোজা হয়ে হাঁটলে শুধু মেরুদণ্ডের অনুশীলন নয়, শরীরের ভারসাম্যও ঠিক থাকে।ভারী বস্তু উত্তোলন: মেরুদণ্ডের ব্যথায় ভুগলে ভারী বস্তু না তোলার পরামর্শ দেন অনেকে। কিন্তু এটা প্রমাণিত, ভারী কিছু তুললে মাংসপেশি শক্তিশালী হয়। আর শুধু হালকা বস্তু তুললে কিছু পেশি নিষ্ক্রিয় থেকে যায়। তাই সাপ্তাহিক অনুশীলনের তালিকায় ভারী বস্তু তোলার বিষয়টি রাখা দরকার।দৌড়-ঝাঁপ: পেটের চর্বি কমাতে অনেকে কঠোর পরিশ্রম করে। এতে বেশ কাজ হয়, সন্দেহ নেই। তবে সহজ উপায় হলো—হাঁটা, দৌড়ানো ও লাফ-ঝাঁপ দেওয়া। প্রতিদিন এক ঘণ্টা করে এভাবে অনুশীলন করলে অনেক বেশি উপকার পাওয়া যায়। সিঁড়ি দিয়ে ওঠা: সিঁড়ি দিয়ে ওঠানামা করা বেশ ভালো ব্যায়াম। কিন্তু এটি যেনতেনভাবে করলেই চলবে না। সঠিক উপায়ে করলে প্রতিটি ধাপ আপনাকে উপকৃত করতে পারে। ওপরে ওঠার সময় দৌড়ে অথবা দুটি করে ধাপ একসঙ্গে উঠুন। বিশেষজ্ঞদের মতে, এটি দ্রুত বুড়িয়ে যাওয়া রোধ করে।পুষ্টিকর খাবার গ্রহণ: আপনি কী খাচ্ছেন, কেমন খাবার খাচ্ছেন, তা আপনার মুখ ও শরীরই বলে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, খাবারের তালিকায় বেশি বেশি শাকসবজি, ফলমূল, বাদাম ও শস্যজাতীয় খাবার রাখুন। এসব আপনার ত্বক সজীব রাখবে, পরিপাকে সহায়তা করবে।দীর্ঘ শ্বাস-প্রশ্বাস: এ অভ্যাস আপনার জীবনটাই বদলে দিতে পারে। দিনে কমপক্ষে ১৫-২০ মিনিট দীর্ঘ শ্বাস-প্রশ্বাস নিন। বিশেষজ্ঞরা মনে করেন, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।