সুস্থ হয়ে উঠছেন মেহদি হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত গজলশিল্পী মেহদি হাসানকে শিগগিরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। গত সপ্তাহে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে তিনি করাচির আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র থেকে এখন ব্যক্তিগত কক্ষে নেওয়া হয়েছে তাঁকে। চিকিৎসায় তিনি সেরে উঠছেন বলে চিকিৎসকেরা জানান। এর আগে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, মেহদি হাসানের অবস্থা গুরুতর। যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন তিনি। ওয়েবসাইট।