সুস্থ হয়ে উঠছেন খলিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন অভিনয়শিল্পী খলিল। কয়েক দিন তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে রাখা হয় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। গতকাল বিকেলে কৃত্রিমভাবে শ্বাস দেওয়ার যন্ত্র সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর ছেলে মুসা খান প্রথম আলোকে জানিয়েছেন, গতকাল বিকেলে তাঁকে নিবিড় পর্যবেক্ষণকেন্দ্র থেকে কেবিনে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আব্বা এখন সুস্থ আছেন। স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন। চিকিৎসকেরা বলেছেন, আব্বা এখন বিপদমুক্ত। তবে, আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। আমি ও আমার পরিবারের সবাই দেশবাসীর কাছে কৃতজ্ঞ। আসলে সবার দোয়া, ভালোবাসা আর চিকিৎসকদের আন্তরিকতায় আব্বা সুস্থ হয়ে উঠছেন।’