সুস্থ হয়ে সায়েন্স মিউজিয়ামে গেলেন হকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের সায়েন্স মিউজিয়াম পরিদর্শন করেছেন স্টিফেন হকিং। এই পরিদর্শনের খবরে বোঝা যাচ্ছে, তিনি সুস্থ হয়ে উঠছেন। গতকাল শনিবার বিবিসি এ খবর প্রকাশ করেছে।স্টিফেন হকিংয়ের শারীরিক অবস্থা গত মাসে খারাপ ছিল। এ কারণে ওই মিউজিয়ামে তাঁর ৭০তম জন্মদিন পালনের অনুষ্ঠান বাতিল করা হয়। এখন সুস্থবোধ করায় গতকাল শনিবার ভক্তরা তাঁকে সমবেত কণ্ঠে ‘শুভ জন্মদিন’ বলে শুভেচ্ছা জানান। স্টিফেন হকিং সাদরে ভক্তদের অভিবাদন গ্রহণ করেন। এবং তিনি তাঁর কম্পিউটারে ‘থ্যাঙ্কস’ লিখে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে তিনি জাদুঘরটি পরিদর্শন করে বলেন, এটি তাঁর অন্যতম প্রিয় জায়গা।জাদুঘরের এক্সটারনাল অ্যাফেয়ার্সের পরিচালক রজার হাইফিল্ড বলেন, ভক্তরা যখন স্টিফেন হকিংকে জাদুঘরে প্রবেশ করতে দেখেন, তখন তাঁরা আনন্দে চিত্কার করতে থাকেন। তাঁরা তাঁকে চারদিক থেকে ঘিরে ধরেন।জাদুঘর কর্তৃপক্ষ ‘স্টিফেন হকিং: ৭০তম জন্মদিনের অনুষ্ঠান’ নামে একটি প্রদর্শনীর ব্যবস্থা করেছে। প্রদর্শনীতে তাঁর ব্যবহূত বিভিন্ন জিনিসপত্র, গবেষণার দলিল ভক্তদের প্রদর্শনের জন্য রাখা হয়েছে।