সুহানার জন্য লেডি গাগার উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা শাহরুখ খানের মেয়ে সুহানা দারুণ ভক্ত পপতারকা লেডি গাগার। ১১ বছর বয়সী এই খুদে ভক্তের ভালোবাসার প্রতিদান দিতেও কসুর নেই গাগার। নিজের প্রিয় রোদ চশমাটিই তিনি সুহানার জন্য বিশেষ উপহার হিসেবে পাঠিয়েছেন। টুইটার পেজে এ কথা লিখে জানান শাহরুখ খান। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মেয়ে লেডি গাগার দারুণ ভক্ত। ওর মাধ্যমেই গাগার গানের সঙ্গে আমার পরিচয়। এখন আমিও গাগার ভক্ত বনে গেছি।’ ওয়েবসাইট।