সূচক বেড়েছে পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লড়্গ করা গেছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। এদিকে ডিএসইতে লেনদেন গতকালের চেয়ে বাড়লেও সিএসইতে কমেছে।বাজার সংশিস্নষ্ট ব্যক্তিরা বলছেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সিদ্ধান্ত্ম অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের শেয়ার কেনার ঘোষণা বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার করছে। যার ইতিবাচক প্রভাব বাজারে দেখা যাচ্ছে। ওই নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ ও ব্যক্তিগতভাবে কমপক্ষে দুই শতাংশ শেয়ার থাকতে হবে। যাঁদের হাতে ওই পরিমাণ শেয়ার নেই তাঁদেরকে আগামী ছয় মাসের মধ্যে শর্ত পূর্ণ করতে হবে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৪.৫৩ পয়েন্ট বেড়ে ৫১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক বৃদ্ধির মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন আরম্ভ হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক পাঁচ পয়েন্ট বেড়ে যায়। পরের পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে পাঁচ পয়েন্ট কমে যায়। এরপর থেকে সূচক ঊর্ধ্বমুখী হয়, যা সারাদিনই অব্যাহত রয়েছে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইতে মোট ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৯টিরই দাম বেড়েছে। কমেছে ১৫টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের দাম। এই সময় পর্যন্ত ডিএসইতে ৪১৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮১ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হল, এনবিএল, গ্রামীণ ফোন, আল আরাফাহ ইসলামী ব্যাংক, যমুনা অয়েল, মার্কেন্টাইল ব্যাংক, আরএন স্পিনিং, ফু ওয়াং সিরামিকস, সোস্যাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক ও বেক্সিমকো।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩০১.৬৩ পয়েন্ট বেড়ে ১৪৫৭০.৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৭৭টির, কমেছে ১০টির আর আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম।