সূচনা বক্তব্য শেষ রাষ্ট্রপক্ষের আইনজীবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পূর্ববর্তী সূচনা বক্তব্য শেষ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আজ সোমবার বেলা ১২টার দিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান ৮৮ পৃষ্ঠার সূচনা বক্তব্য পাঠ শেষ করেন। গতকাল রোববার বেলা দুইটা থেকে চারটা পর্যন্ত রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু সূচনা বক্তব্য পাঠ করেন। আজ সকাল সাড়ে ১০টায় বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে তিনি বাকি অংশ পাঠ শেষ করেন। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয়।