সূত্রাপুরে কমিউনিটি পুলিশ সদস্যের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে গতকাল বুধবার গভীর রাতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম আবদুল বারেক (৪৫)। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফলে। তিনি কমিউনিটি পুলিশের সদস্য ছিলেন। ঢাকায় তিনি সূত্রাপুর থানার কাগজীটোলার বাসিন্দা।সূত্র জানায়, স্থানীয় জনগণ বুধবার গভীর রাতে দেবেন্দ্র দাস লেনের একটি প্রেসের পাশে আবদুল বারেকের মৃতদেহ পড়ে থাকতে দেখে সূত্রাপুর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে বারেকের মৃতদেহ ও একটি রক্তমাখা ইট উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বারেককে ইটের আঘাতে হত্যা করা হয়েছে। মৃতদেহের ডান কানের পাশে আঘাতের চিহ্নও শনাক্ত করে পুলিশ।সূত্রাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী পরিদর্শক হারুনুর রশিদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।