সূত্রাপুরে হেলে পড়েছে চারতলা ভবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সূত্রাপুরে গতকাল রোববার রাত একটার দিকে চারতলা একটি ভবন পাশের পাঁচতলা ভবনের ওপর হেলে পড়েছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে ফায়ারম্যান মো. জীবন জানান, কাগজী টোলার ওয়াল্টা রোডের ১৭/২ নম্বর বাড়িটি হেলে পড়ার পর পরই ভবন থেকে লোকজন বেরিয়ে এসেছে। ঘটনাস্থলে সূত্রাপুরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট রয়েছে।সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির জানান, ভবনটি সামান্য হেলে পড়েছে। তবে কোনো ফাটল ধরেনি।গতকাল সন্ধ্যায় রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকা তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হিমালয় পর্বতমালার পাদদেশের সিকিম ও নেপাল সীমান্তবর্তী এলাকায়। জায়গাটি বাংলাদেশের উত্তরাঞ্চলের নিকটবর্তী। ভূগর্ভের ২০ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উত্পত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮।