সূত্রাপুরের মামলায় জামিন ফখরুলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির রাজপথ অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগ সূত্রাপুর থানায় করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক এ আদেশ দেন। একই আদালত ককটেল বিস্ফোরণের অভিযোগে মতিঝিল থানায় করা মামলায় তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। গত ৯ জানুয়ারি ফখরুলের পক্ষে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। আদালত আবেদন দুটি গ্রহণ করে শুনানির জন্য আজকের তারিখ ধার্য করেন।৮ জানুয়ারি এ দুটি মামলায় ফখরুলের জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম।এ দুটি মামলায় ৩ জানুয়ারি ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে ১৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ।