ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছে। তাঁরা হলেন—লোকপ্রশাসন বিভাগের লাবিব (২১) ও মুহিত (২২)। গতকাল সোমবার মধ্যরাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।ছাত্রলীগ সূর্যসেন হল সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ছাত্রদলে যোগ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক তুহিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী পক্ষের কর্মী লাবিব ও মুহিতের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তুহিন পক্ষের কর্মীরা লাবিব ও মুহিতকে পিটিয়ে গুরুতর আহত করে। লাবিব ও মুহিত ছাত্রদলে যোগ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।সংঘর্ষের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ ডাকা হলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুুলিশ লাবিব ও মুহিতকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠিয়েছে।এ ঘটনাকে কেন্দ্র করে হলে উত্তেজনা বিরাজ করছে। হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইউএনবি।