সূর্যগ্রহণে মুগ্ধ জাপানিরা (ভিডিও)
১৭০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ। আগামী ৩০০ বছরের মধ্যেও আর এই সুযোগ মিলবে না। সুবর্ণ এই সুযোগ হারানোর নয়। তাই সব কাজ ফেলে জাপানের টোকিওর রাস্তার ভিড় করেছে লাখ লাখ মানুষ। টোকিওর রাস্তায় রাস্তায় জনতার ঢল। জাপানের গণমাধ্যম দাবি করছে, সূর্যগ্রহণের এই দৃশ্য জাপানের আট কোটি ৩০ লাখ মানুষ উপভোগ করেছে।চাঁদ সৌরমণ্ডলে পরিভ্রমণ করতে করতে একপর্যায়ে যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে, তখনই সূর্যগ্রহণ হয়। সূর্যগ্রহণ দেখতে এসে নয় বছরের শিশু সানপেই তাকসি দারুণ উচ্ছ্বসিত। সে বলেছে, ‘সত্যি এটা চমত্কার। আমি আনন্দিত যে সূর্যগ্রহণ দেখতে পারছি।’২১ বছরের তরুণী হিকারু চিবা বলেন, ‘এটা সত্যি খুব অদ্ভুত। পূর্ণ গ্রাস সূর্যগ্রহণের ওই আংটির মতো এমন একটি আংটি যদি কেউ আমায় উপহার দিত।’তবে দুঃখের বিষয় হলো পূর্ণ গ্রাস সূর্যগ্রহণের ওই দৃশ্যটি মাত্র পাঁচ মিনিট স্থায়ী হয়েছিল। আর সূর্যগ্রহণের বিরল এই দৃশ্য কেউ জীবনে একবারই মাত্র উপভোগ করতে পারবে। এক জীবনে দুবার পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ আসে না। রয়টার্স।