শিক্ষাক্রম বিশেষজ্ঞ, এসইএসডিপি, এনসিটিবিএসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থী ইসলাম শিক্ষা বিষয়ে ১০০% নম্বর পেতে পারে। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের আগে থেকে এসএসসি পরীক্ষার মানের সৃজনশীল প্রশ্ন ও এর মডেল উত্তরের সঙ্গে পরিচয় থাকা আবশ্যক। এ আবশ্যকতা পূরণে নিচে এসএসসি পরীক্ষার মানের একটি সৃজনশীল প্রশ্ন ও এর উত্তর নমুনা আকারে দেওয়া হলো।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।আবদুর রহিম একজন ব্যবসায়ী। তিনি তাঁর ব্যবসায় কোনো ব্যর্থতা দেখে হতাশ হন না। ব্যবসায় সফলতা ও ব্যর্থতা উভয় ক্ষেত্রে তিনি এক আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকেন এবং ভরসা করেন। পক্ষান্তরে তাঁর প্রতিবেশী আবুদল করিম আল্লাহ তাআলার একক সত্তাকে মুখে স্বীকার করলেও নিজের ব্যবসায়িক ক্ষতি দেখলে তা কাটিয়ে উঠতে মিথ্যার আশ্রয় নেন। তিনি ভালো পণ্যের সঙ্গে মন্দ পণ্য মিশ্রিত করে তা ভালো বলে প্রচার করে থাকেন।ক. ইসলামের মূল ভিত্তি কী? ১খ. ঈমান ও ইসলামের সম্পর্ক বর্ণনা করো। ২ গ. আবদুর রহিমের আচরণে ঈমানের কোন মৌলিক বিশ্বাসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো। ৩ঘ. ইসলামের দৃষ্টিতে আবদুল করিমকে তাঁর কাজের জন্য কী পরিণতি ভোগ করতে হবে বলে তুমি মনে করো? ৪নমুনা উত্তরউত্তর: ক: আকাঈদ হলো ইসলামের মূল ভিত্তি।উত্তর: খ: ইসলাম ঈমানেরই বহিঃপ্রকাশ। এই অর্থে ঈমানের সঙ্গে ইসলামের অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান।ঈমানকে একটি গাছের শেকড়ের আর ইসলামকে ওই গাছের কাণ্ড, শাখা-প্রশাখা এবং পত্র-পল্লবের সঙ্গে তুলনা করা যেতে পারে। কেননা শেকড় যেমন মাটি থেকে খাদ্য ও রস সংগ্রহ করে গাছের সর্বত্র ছড়িয়ে দেয়, ঈমানও সেরূপে মানুষের অন্তরে আল্লাহ তাআলার প্রতি অনুরূপ ও সন্তুষ্টির বাসনা জাগিয়ে ইসলামকে সজীব ও সতেজ করে তোলে।উত্তর: গ: আবদুর রহিমের আচরণ পর্যালোচনা করে আমরা দেখতে পাই, তিনি আল্লাহ তাআলার একক সত্তায় বিশ্বাসী। তিনি তাঁর ব্যবসার সাফল্য দেখলে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। আর ব্যর্থতা দেখলে তা কাটিয়ে উঠতে একমাত্র আল্লাহ তাআলার ওপর ভরসা করেন। তাঁর এ আচরণ আমাদের স্মরণ করিয়ে দেয়, আল্লাহ তাআলা যা ইচ্ছা তা-ই সৃষ্টি করতে পারেন এবং তাঁর সৃষ্টিকে যেমনভাবে চান পরিচালনা করতে পারেন। সুতরাং পার্থিব জীবনে সুখ ও দুঃখ যা কিছু আসে সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এমন বিশ্বাস আবদুর রহিমের আচরণে ফুটে উঠেছে। এ বিশ্বাস তাওহিদের অন্তর্গত।ওপরের আলোচনা থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আবদুর রহিমের আচরণে তাওহিদের প্রতিফলন ঘটেছে। এই তাওহিদে বিশ্বাস হচ্ছে ঈমানের সাতটি মূল বিশ্বাসের সর্বপ্রথম বিশ্বাস।উত্তর: ঘ: আবদুল করিম মুখে আল্লাহ তাআলার একক সত্তায় বিশ্বাসী। কিন্তু কাজে এর বৈপরীত্য লক্ষ করা যায়। যেমন তাঁর ব্যবসায়িক ক্ষতি দেখলে এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে তিনি তা মানতে নারাজ। তখন ক্ষতি পুষিয়ে নিতে তিনি এমন পন্থা গ্রহণ করেন যা আল্লাহ তাআলার সর্বময় ক্ষমতা ও কর্তৃত্বের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ। তিনি ভালো পণ্যের সঙ্গে খারাপ পণ্য মিশিয়ে তা ভালো বলে প্রচার করেন। তাঁর এই অপকর্ম যে আল্লাহ পাক দেখছেন তা তিনি একদম ভুলে থাকেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে অনাদি, অনন্ত, চিরঞ্জীব ও চিরস্থায়ী—তিনি সেই বিশ্বাসের পরিপন্থী কাজ করছেন। তাঁর এ কাজ ভণ্ডামি ও ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়, বিধায় এটা নিফাকের অন্তর্গত। যে নিফাক করে তার পরিচয় হচ্ছে মুনাফিক।ওপরের আলোচনা থেকে আবদুল করিমকে একজন মুনাফিক বলা যায়। মুনাফিকের গুরুত্বপূর্ণ চিহ্ন মিথ্যা তাঁর স্বভাবে আছে। এই মুনাফিক দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি পাবেন বলে আমি মনে করি। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের নিচের আয়াতটি উলেখ করা যায়:‘নিশ্চয়ই মুনাফিকের স্থান জাহান্নামের নিম্নতম স্তরে।’ (সূরা আন-নিসা, আয়াত-১৪৫)এই আয়াত থেকে বোঝা যায়, ইসলামি শরিয়তের দৃষ্টিতে আবদুল করিম পরকালে ভীষণ শাস্তি ভোগ করবেন। অবশ্যই এরূপ ব্যক্তি দ্বিমুখী আচরণের জন্য দুনিয়াতেই অমর্যাদাকর অবস্থা ভোগ করবেন। তাঁরা সমাজে প্রতারক ও ধোঁকাবাজ বলে চিহ্নিত হবেন।